‘র যাত্রা শুরু হয়েছে নিখুঁত সময় এবং রুচিশীলতার প্রতি এক গভীর অনুরাগ থেকে। এটি কেবল একটি ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, বরং পেশাদার অভিজ্ঞতা এবং মানসম্মত পণ্যের সমন্বয়ে গড়া একটি উদ্যোগ।
অভিজ্ঞতা থেকে উদ্যোগ
একজন অনলাইন প্রফেশনাল হিসেবে দীর্ঘ সময় ধরে আমি আন্তর্জাতিক বাজারের বিভিন্ন ক্লায়েন্টের বিজনেস অপারেশন নিয়ে কাজ করেছি এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি । গ্লোবাল স্ট্যান্ডার্ডে ব্যবসা পরিচালনা করার অভিজ্ঞতা থেকেই দেশে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য পৌঁছে দেওয়ার তাড়না অনুভব করি। সেই লক্ষ্যেই hatghori.com সূচনা ।
গুণগত মান ও সোর্সিং
আমরা বিশ্বাস করি, একটি ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়, বরং আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। তাই প্রতিটি ঘড়ির গুণগত মান নিশ্চিত করতে আমরা সরাসরি গোল্ড সাপ্লায়ার (Gold Supplier) এবং ভেরিফাইড সোর্স (Verified Source) থেকে পণ্য সংগ্রহ করি। আমাদের সাপ্লায়াররা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তাদের রয়েছে Trade Assurance ও কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেশন, যা প্রতিটি পণ্যের স্থায়িত্ব ও বিশুদ্ধতার নিশ্চয়তা দেয়।
Defining elegance for every wrist
আমাদের পথচলা ও ভবিষ্যৎ
বর্তমানে আমরা বাছাইকৃত কিছু ট্রেন্ডি এবং ক্ল্যাসিক মডেল নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের লক্ষ্য সীমিত রাখা নয়, বরং আপনাদের পছন্দকে প্রাধান্য দেওয়া। খুব শীঘ্রই কাস্টমারদের চাহিদা এবং ফিডব্যাকের ওপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভ্যারিয়েন্ট এবং গ্লোবাল কালেকশন আমাদের ক্যাটালগে যুক্ত করতে যাচ্ছি।
hatghori.com-এর সাথে আপনার সময় হোক আরও সুন্দর এবং আত্মবিশ্বাসী। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Mahfuz Ahmmed
Founder : HAT GHORI
